সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

মোট পঠিত: ১৫৩

নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী

Babul K.
নির্বাচনের নির্দেশনা পেলে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী
জাতীয়

নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে থেকে নির্দেশনা এলে সেনাবাহিনী কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা পাওয়া যায়নি। তবে নির্দেশনা এলেই সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের তথ্য তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম।

তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র এবং ১৭৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। আগস্ট থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৭২৯টি হারানো অস্ত্র এবং ২ লাখ ৮৭ হাজার ৩৩ রাউন্ড গোলাবারুদ। হারানো অস্ত্রের মোট সংখ্যা ছিল ১২ হাজার ১১৯ এবং গোলাবারুদ ছিল ৩ লাখ ১০ হাজার ৯৭৫ রাউন্ড।

এ ছাড়াও গত এক মাসে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ১৬ হাজার ৪৫৯ জনকে। এদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তি রয়েছেন বলে জানান কর্নেল শফিকুল ইসলাম।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo