সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ জুলাই ২০২৫, ১১:৫৯ পিএম

মোট পঠিত: ১৬০

১১ মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৪.১৭ শতাংশ

Babul K.
১১ মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৪.১৭ শতাংশ
অর্থনীতি

 ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) দেশের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৮ কোটি মার্কিন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ হাজার ২২ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশের মোট আমদানি হয়েছে ৬ হাজার ২৪ কোটি ডলারের পণ্য, আর রপ্তানি হয়েছে ৪ হাজার ৮৬ কোটি ডলারের পণ্য। রপ্তানি ও আমদানির এ ব্যবধান থেকেই বাণিজ্য ঘাটতির উৎপত্তি।

চলতি হিসাবের ঘাটতিতেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য অগ্রগতি। অর্থবছরের একই সময়ে কারেন্ট অ্যাকাউন্টের ঘাটতি নেমে এসেছে মাত্র ৪৩ কোটি ডলারে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৬১২ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে চলতি হিসাবের ঘাটতি কমেছে প্রায় ৮৬ শতাংশ।

এ ছাড়া ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টে ২৬ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে, যা দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ প্রসঙ্গে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী গণমাধ্যমকে বলেন, ‌‘আমদানি ও রপ্তানির ব্যবধান হ্রাস পাওয়ায় বাণিজ্য ঘাটতি কমেছে। গত বছর আমদানি দায় এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপে থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে। পাশাপাশি রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে বাণিজ্য ভারসাম্যে ইতিবাচক পরিবর্তন এসেছে।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ এবং প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৯ শতাংশ। অপরদিকে, আমদানি দায় পরিশোধে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।

তিনি বলেন, ‘এ তিনটি উপাদান বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় কেন বাণিজ্য ঘাটতি এবং চলতি হিসাবের ঘাটতি একযোগে কমেছে। রপ্তানি ও রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফেরাচ্ছে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo