সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ জুন ২০২৫, ০২:১৪ এএম

মোট পঠিত: ২৭৪

বাংলদেশে বিনিয়োগ করতে যাচ্ছে ভিয়েতনামের বিখ্যাত রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান "কোভা পেইন্ট"

Babul K.
বাংলদেশে বিনিয়োগ করতে যাচ্ছে ভিয়েতনামের বিখ্যাত রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান "কোভা পেইন্ট"
অর্থনীতি

 ভিয়েতনামের বিখ্যাত রং উৎপাদন কোম্পানি কোভা পেইন্ট ভিয়েতনাম,মালেয়শিয়া, সিংগাপুর ও দক্ষিন কোরিয়ার পর এই বছরই বাংলাদেশে নিজ বিনিয়োগে প্রতিষ্ঠা করতে যাচ্ছে "কোভা পেইন্ট বাংলাদেশ" শিল্প প্রতিষ্ঠান। আজ কুয়ালালামপুরের এক পাঁচ তারকা হোটেলে ভার্সেটালো গ্রুপের সাথে  জয়েন্ট ভেঞ্চার চুক্তি স্বাক্ষরিত হয়। কোভা'র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ও নির্বাহী পরিচালক লি কুয়ান খান এবং ভার্সেটাইলো গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন ড. কামরুল আহসান।

কোভা পেইন্ট দীর্ঘ তিন দশকের অধিক সময় সফলতার সাথে ব্যবসা করে আসছে এবং বর্তমানে ভিয়েতনামের রং ব্যবসার ২৫% মার্কেট শেয়ার তাদের দখলে। বর্তমানে ভিয়েতনামে ১২ টি অত্যাধুনিক উৎপাদন ফ্যক্টরীসহ সিঙ্গাপুর, কোরিয়া ও মালয়েশিয়াতে ব্যবসা পরিচালনা করছে, অনুরূপভাবে বাংলাদেশে কোভা পেইন্ট ভিয়েতনাম, অত্যাধুনিক প্ল্যন্ট স্থাপনার মাধ্যমে প্রতিদিন দেড়শ টন রঙ উৎপাদনের মাধ্যমে ব্যবসা শুরু করবে। বাংলাদেশের আভ্যন্তরিন বাজার ছাড়াও তারা সার্ক মার্কেটে রং রপ্তানী করবে। ইতোমধ্যে ভারত ও মালেয়শিয়ার হতে প্রাপ্ত অর্ডার কোভা তার বাংলাদেশ ফ্যাক্টরি হতে রপ্তানী করার পরিকল্পনা গ্রহন করেছে।

 ভার্সেটিলো গ্রুপ চেয়ারম্যন ড. কামরুল আহসান তাদের সাথে যৌথ চুক্তিনামার মাধ্যমে ভিয়েতনাম হতে বাংলাদেশে এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের নতুন আরেকটি মাইলফলক হবে বলে আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোভা নেনোর জেনারেল ম্যানেজার এনজিও সি মাই ডুয়েন,  ভিয়েতনাম মালয়েশিয়া বিজনেস এসোসিয়েশনের ভাইস‌ প্রেসিডেন্ট মিস ভেন এনগুয়েন ও পরিচালক জনি লিওং, ভার্সেটিলো গ্রুপের ডেপুটি সিইও মোহাম্মদ জে আজিজ, আইটি প্রজেক্ট হেড আফসানা তন্বি, শেখ আলতাফ, হ্যালো সুপারস্টারস এর নির্বাহী পরিচালক গেজেল মোহসেনজাদেহ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo