সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৪ এএম

মোট পঠিত: ২৫১

স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের কাছে  ৪৩২ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ

Babul K.
স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে পাকিস্তানের কাছে  ৪৩২ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ
জাতীয়

স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ বাবদ ৪৩২ কোটি ডলারের বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

 তিনি জানান, বাংলাদেশের আগের একটি হিসাবে ৪০০ কোটি ডলার এবং আরেকটা হিসাবে ৪৩২ কোটি ডলার। এ হিসাব আজকের আলোচনায় বলেছি। পররাষ্ট্র সচিব জানান, অমীমাংসিত যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে পাকিস্তান আলোচনায় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশকে।


বাংলাদেশ ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সেটাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন।


পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝুঁকি মনে হয় না। আমরা পাকিস্তানের সাথে যেভাবে এনগেজ হচ্ছি সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ। আমরা আমাদের লাভের দিকে দেখছি।

 


একাত্তরের অপরাধের জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে এ বৈঠকে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

 


তিনি বলেন, কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থানটা তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া। তারা বলেছে এ বিষয় তারা ভবিষ্যতে আলোচনায় রাখতে চান।


এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানীদের প্রসঙ্গও আলোচনায় এসেছে বলে জানান তিনি।


বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানী নাগরিকদের যখন অপশন দেওয়া হয়; কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চান, কেউ কেউ পাকিস্তানে ফিরে যেতে চেয়েছেন। আটকে পড়া পাকিস্তানীর সংখ্যা প্রায় ৩ লাখ ২৪ হাজার ৪৪৭ জন।


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আগামী ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন বলে জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo