সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

মোট পঠিত: ২৩১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Babul K.
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
জাতীয়

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ভূকম্পনের ঘটনা ঘটে। তবে, এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪।তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে ছিল। বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস এখন কাজ করছেন।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই রাজধানীজুড়ে সাধারণ মানুষের মাঝে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসাবাড়ি ও অফিস থেকে বের হয়ে খোলা জায়গায় চলে আসেন। একই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প নিয়ে ব্যাপক আলোচনার ঝড় ওঠে। অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, কেউ কেউ ভূমিকম্পের সময়ের ভিডিও বা ছবি প্রকাশ করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪, যেটিকে মৃদু হিসেবে চিহিৃত করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে। তবে, বিষয়টি নিয়ে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা বা আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

এদিকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের আরও কিছু জেলায়ও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo