সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৮ মার্চ ২০২৫, ০৮:১৮ এএম

মোট পঠিত: ১৯২

শিশু ধর্ষণ: পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মারল জনতা

Babul K.
শিশু ধর্ষণ: পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মারল জনতা
আইন-আদালত

 

সারাদেশে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার মধ্যে বিক্ষুব্ধ জনতা শিশু ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা। 


মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর খিলক্ষেতে এই ঘটনা ঘটে।

 


অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬/১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। 


রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানা ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন। পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এ ঘটনায় সেই ধর্ষণকারীকে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে তারা তাকে পিটিয়ে হত্যা করে। 


ডিউটি অফিসার বলেন, ঘটনাস্থলে এখন ওসিসহ পুলিশ কর্মকর্তারা রয়েছেন। পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। 


 


এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 


পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo