সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ এএম

মোট পঠিত: ১৮৯

মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

Babul K.
মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনীতি
 বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, খালেদা জিয়া নেতাকর্মীদের দেশ ও জনগণের পক্ষে কাজ করতে আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। প্রায় এক ঘণ্টা পর তারা বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মির্জা ফখরুল খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার বিষয়টি নিশ্চিত করেন।

এদিন রাত ৮টার আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে সর্বশেষ তারা একসঙ্গে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কুরবানির ঈদের সময়। দীর্ঘ বিরতির পর দলের শীর্ষ নেতাদের এ সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করে।
 
 

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo