সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

মোট পঠিত: ২৪৬

লন্ডন থেকে ফিরে তারেক রহমানকে নিয়ে যে তথ্য দিলেন সালাহউদ্দিন

Babul K.
লন্ডন থেকে ফিরে তারেক রহমানকে নিয়ে যে তথ্য দিলেন সালাহউদ্দিন
রাজনীতি

প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশের মাটিতে পা রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি; দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খবরও।


রোববার (৫ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সালাহউদ্দিন আহমেদ।


এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন।


সালাহউদ্দিন বলেন, এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে। তবে, তিনি অবশ্যই আসবেন।


তারেক রহমানের সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।


তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো। তবে, সেটা কিংসপার্টির মতো যেন না হয়।


এরপর সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।





খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo