সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ এএম

মোট পঠিত: ২২৬

‘শিবিরের’ কমিটিতে নাম, যা বললেন পূজা চেরি

Babul K.
‘শিবিরের’ কমিটিতে নাম, যা বললেন পূজা চেরি
বিনোদন
 বর্তমান সময়ের নায়িকা পূজা চেরিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি।
এ খবরের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা কোনো দলের সঙ্গে যুক্ত না উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে তিনি লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমারস নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমারস ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা   কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে; কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

‘এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোন ব্যাপার ছিল না। এইখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে, এমন কোন রিউমারস  করা আসলে উচিত  না; যেই রিউমারস  জাতি, বর্ণ, ধর্ম সকল কিছুর ওপর প্রভাব পড়ে’, লেখেন পুজা চেরি।

রাজনৈতিক প্রফেশনের সাথে তিনি যুক্ত নন উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট  করি এবং উপভোগ  করি, এই প্রফেশনের বাহিরে আমি কোন রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo