সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

মোট পঠিত: ২৩২

বাংলাদেশিদের বিষয়ে ত্রিপুরার হোটেল মালিকদের নতুন সিদ্ধান্ত

Babul K.
বাংলাদেশিদের বিষয়ে ত্রিপুরার হোটেল মালিকদের নতুন সিদ্ধান্ত
জাতীয়
চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল-রেস্তোরাঁ মালিকদের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন।
 
সংগঠনটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, মেডিকেল ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের থাকাসহ অন্যান্য সেবা দেয়া হবে। তবে বাংলাদেশ থেকে যাওয়া অতিথিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে তারা। 
  
এর আগে গত সোমবার (২ ডিসেম্বর) সংগঠনটি বলেছিল, প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশি অতিথিদের সেবা দেবে না।
 
সোমবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে তখন জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়। 
  
তবে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসে এবার চিকিৎসাসেবা নিতে আসা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। 
 
এদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমানকে ঢাকায় ফেরানো হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের দেশে ফিরতে বলা হয়।
 
এরমধ্যে কলকাতার মিশনপ্রধান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন, আর ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও ঢাকায় ফেরার কথা রয়েছে। 
  
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় এসে আশরাফুল সিকদার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে অফিশিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনও।

অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মুহম্মদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
 
সূত্র: দ্য হিন্দু, নর্থইস্ট নিউজ

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo