সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম

মোট পঠিত: ৪০৩

টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা-ছিনতাই, আটক ৯

Babul K.
টঙ্গীতে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা-ছিনতাই, আটক ৯
আইন-আদালত

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা ট্রেন যাত্রীদের কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে গতি কমিয়ে দেয়। এ সময় ছিনতাইকারীরা বাইরে থেকে ট্রেনের ভেতর পাথর ছুড়তে থাকে। পরে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করেন এবং ট্রেনের মধ্যে শুয়ে পড়েন। ওই সময় কয়েকজন আহত হন। পরে ছিনতাইকারীরা ট্রেনের ভেতর থেকে যাত্রীদের কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, যাত্রীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রেলওয়ে ও থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের নয় জনকে আটক করেছে।  

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo