সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

মোট পঠিত: ২৫

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Babul K.
স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অধীনে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত স্টল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

এর আগে সেখানে একটি বৃক্ষরোপণের মাধ্যমে ‘গ্রিন স্কুল’ বা সবুজ বিদ্যালয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রদর্শনীটি ঘুরে দেখেন তিনি। প্রদর্শনীটিতে ৬০টি জেলার শিক্ষার্থী ও শিক্ষকরা উদ্ভাবনী শিক্ষামূলক কার্যক্রম, স্থানীয় ঐতিহ্য, হস্তশিল্প, পরিবেশগত উদ্যোগ এবং সৃজনশীল শিক্ষণ প্রকল্প প্রদর্শন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান, দেশব্যাপী ‘সবুজ বিদ্যালয়’ বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন এবং সারাদেশ থেকে আসা প্রাথমিক শিক্ষার উদ্ভাবনী উদ্যোগসমূহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু, শিক্ষক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। তাদের সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগগুলো অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

বিভিন্ন স্টলে প্রধানমন্ত্রী প্রবেশ করা মাত্র শিক্ষার্থীরা তাদের তৈরি করা হস্তশিল্প, মডেল এবং শিক্ষা উপকরণ প্রদর্শন করে আনন্দের সঙ্গে।

শিক্ষকরা প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের উপস্থিতি, খেলার মাঠের সুবিধা এবং ‘আনন্দময় শিক্ষা’ ও ‘ডিজিটাল শিক্ষা’ কর্মসূচির অধীনে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

শিক্ষার্থী ও শিক্ষককে তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে খেলাধুলার বিষয়েও আলাপ করেন। খুদে শিক্ষার্থীদের কাছে জানতে চান তারা কী কী ধরনের খেলাধুলা করে। তাদের শিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে তাদের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শোনেন তিনি। এর মধ্যে একটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে জানায়, তারা সুবিধাবঞ্চিত পরিবারের সহপাঠীদের সাহায্য করতে এবং একসাথে খাবার ভাগ করে খাওয়ার জন্য নিয়মিত টিফিনের টাকার একটি অংশ জমায়। এ কথা শুনে তারেক রহমান অনেক খুশি হন। ‘তোমরা খুব ভালো কাজ করছো’ বলে তাদের উৎসাহিত করেন। শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন ক্লাসের রুটিন, টিফিনের বিরতি এবং পাঠ্যক্রমের বাইরের কার্যক্রম সম্পর্কেও জানায়।

অন্য একটি স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন। এ সময় তাদের স্কুল সব সময় পরিষ্কার রাখার ব্যাপারে উৎসাহিত করেন।

তিনি বলেছেন, তোমাদের স্কুল পরিষ্কার রাখবে। যখনই কোনো ময়লা দেখবে, তা তুলে সঠিক ডাস্টবিনে ফেলবে।

শিক্ষার্থীদের তৈরি করা প্রদর্শনীগুলো দেখে প্রধানমন্ত্রী তাদের কাজের প্রশংসা করেন। তিনি প্রত্যেক শিশুকে অন্তত একটি গাছ লাগাতে ও তার যত্ন নিতে আহ্বান জানান।

একটি স্টলে শিশুরা তাঁকে একটি ফুলের টবে চারাগাছ লাগিয়ে দিতে বলে, যাতে তাঁর এই সফরের একটি স্থায়ী স্মৃতি হিসেবে পরে সেটি তাদের স্কুলে রোপণ করা যায়।

প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। শিশুরা দ্রুত একটি ফুলের টব ও চারাগাছ এনে দিলে তিনি নিজেই সেটি রোপণ করেন।

এ সময় ছাত্রছাত্রীরা তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করলে তিনি হাসিমুখে স্টলের ভেতরে ঢুকে শিশুদের সঙ্গে পোজ দেন।

এর আগে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হিসেবে প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা সেখানে রোপণ করেন। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে আজ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ হচ্ছে।

এ সময় শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo