সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ মার্চ ২০২৩, ০৭:৪৯ এএম

মোট পঠিত: ৩৬১

সেরা ৫০০ তালিকায় ভারতের ৪১, পাকিস্তানের ১১ ও বাংলাদেশের ২ বিশ্ববিদ্যালয়

Babul K.
সেরা ৫০০ তালিকায় ভারতের ৪১, পাকিস্তানের ১১ ও বাংলাদেশের ২ বিশ্ববিদ্যালয়
শিক্ষা
কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংকিং

ডেইলি বাংলা টাইমস: চলতি সপ্তাহে প্রকাশিত কিউএস বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে দেশের শুধু বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


তবে এ তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৪১টি ও পাকিস্তানের ১১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এমন ৫৪টি বিষয়কে ৫ ক্যাটাগরিতে ভাগ করে সম্প্রতি এ র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে।


এ বছর মোট ১ হাজার ৫৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ হাজার ৭০০টির বেশি একাডেমিক প্রোগ্রামের মর্যাদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাংকিংয়ে স্থান দেওয়া হয়েছে।


এবারের র‍্যাংকিংয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৬৪ দশমিক ৪ স্কোর নিয়ে ৩৩৫তম স্থানে আছে।



সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৫১-৫০০ এর মধ্যে।


অন্যান্য ক্যাটাগরিগুলো হলো-আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, ন্যাচারাল সায়েন্স।


এ ৩ ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।



এদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ভারতের ১৪টি ও পাকিস্তানের ৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ ক্যাটাগরিতে প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে ৫টি। পাকিস্তানের ৫টি বিশ্ববিদ্যালয় আছে প্রথম ৫০০টির মধ্যে।


আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে ভারতের ৩ বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 


লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে ভারতের ৪টি ও পাকিস্তান ১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে ভারতের ১০টি ও পাকিস্তানের ৩টি করে বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।


এছাড়া, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ভারতের ১০টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।


এদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হলো-এমআইটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব কেমব্রিজ।


আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। 


লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে বিশ্বসেরা ৩ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও জন হপকিনস ইউনিভার্সিটি। 


ন্যাচারাল সায়েন্স ক্যাটাগরিতে হার্ভার্ড, এমআইটি ও কেমব্রিজ ইউনিভার্সিটি প্রথম ৩ স্থান অধিকার করেছে।


সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে সেরা ৩ বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড, অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo