সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৯ এএম

মোট পঠিত: ৩৭২

সাংবাদিক মুজতবা দানিশকে পুলিশি হয়রানির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

Babul K.
সাংবাদিক মুজতবা দানিশকে পুলিশি হয়রানির ঘটনায়   ডিআরইউ’র  উদ্বেগ
মিডিয়া


ডেইলি বাংলা টাইমস: 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে রংপুরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।


আজ বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে সাংবাদিক মুজতবা দানিশকে হয়রানির অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এটাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরণের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে, যা কোনোভাবেই কাম্য নয়।


বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। এই আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ডিআরইউ আগের মতোই ডিজিটাল নিরাপত্তা আইনের হয়রানিমূলক ধারা বাতিলের দাবিতে সোচ্চার রয়েছে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo