সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

মোট পঠিত: ২৫

সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত

Babul K.
সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত
আইন-আদালত

সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

এসপি বলেন, নিরাপত্তা বাহিনীর সব সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। তবে পরিস্থিতি অনুকূলে নিয়েছে প্রশাসন। এসপি আরও বলেন, সাজেকের পাহাড়ে যে অবরোধ, এ অবরোধের মধ্যেই সাজেকে থাকা পর্যটকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। তবে কেউ আহত হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছে।

তিনি বলেন, গত ১১ থেকে ১৫ অক্টোবর এখানে, বিশেষ করে এ সাজেকে গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ পালন করেছে। যেহেতু দুর্গাপূজা ছিল, দুর্গাপূজাকে কেন্দ্র করে এ সময়টা, বিশেষ করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ একটু শিথিল করা হয়। এর পর ২১ অক্টোবর আবার এ অবরোধটা ঘোষণা করা হয়। এতে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এস্কর্ট দিয়ে পর্যটকদের নিয়ে সকাল ৯টার দিকে গাড়িতে করে সাজেক থেকে রওনা হয়। সাড়ে ১০টার দিকে উজোবাজারে পৌঁছালে সেনাবাহিনী এবং পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে যেন পর্যটকরা নিরাপদে যেতে পারেন। কিন্তু অবরোধকারীরা তখন চেকপোস্টে পুলিশ এবং দায়িত্ব পালনকারী বাহিনীর ওপরে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। 

এরপর তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পর্যটকদের গাড়ি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন আমরা গোয়েন্দা সূত্রে তথ্য পেয়েছি যে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পর্যটকরা যখন চলে যায়, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়। দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় গুলি চলতে থাকে। ১টার পর থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ চলে আসে। বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, মো. জসীম উদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাজেকে থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে দিতে এবং সাজেকে ধারাবাহিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সাজেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামে দুটি সংগঠন।  


সাজেক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অধ্যুষিত অঞ্চল এবং সংগঠন দুটি ইউপিডিএফ সমর্থিত সংগঠন বলে স্থানীয়রা জানিয়েছেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo