সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ অক্টোবর ২০২৪, ০১:১২ এএম

মোট পঠিত: ২৬২

শাবিপ্রবির আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মদ উদ্ধার

Babul K.
শাবিপ্রবির আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মদ উদ্ধার
শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে তল্লাশি চালিয়ে কয়েকটি রুমে আবারো দেশীয় অস্ত্র ও মদের বোতলের সন্ধান পাওয়া গিয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ছেলেদের শাহপরান হলের কয়েকটি রুমে এসব অস্ত্র ও মদের বোতল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ। 

তিনি জানান, শাহপরান হলের বি ব্লকের ৪১৭ নাম্বার কক্ষ থেকে একটি জি আই পাইপ , ৪১৯ নাম্বার কক্ষ থেকে একটি রড , সি ব্লকের ৪২৩ নাম্বার কক্ষ থেকে একটি  জিআই পাইপ ও একটি মদের বোতল , সি ব্লকের ৪২৪ নাম্বার কক্ষ থেকে এক বস্তা জি আই পাইপ, একটি টি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি   চাকু, একটি রড  , এ ব্লকের ২০২ নাম্বার কক্ষ থেকে  একটি চাইনিজ কোড়াল ও দুটি জি আই পাইপ পাওয়া গিয়েছে। দুইদিন (৮ অক্টোবর ও ১০ অক্টোবর) তল্লাশি করে এসব অস্ত্র পাওয়া গিয়েছে বলেও তিনি জানান। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এ ব্যাপারে শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ বলেন, 'হলের কয়েকটি কক্ষ পরিষ্কার করতে গিয়ে এইগুলা অস্ত্র পেয়েছে। আমাদের ধারণা অন্য রুম গুলোতেও এরকম অস্ত্র রয়েছে।'

তিনি আরো বলেন, 'আমরা সব রুমে তল্লাশি করে প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নিবে আমরা সে অনুযায়ী কাজ করবো।'

উল্লেখ্য, গত ১৭ জুলাই  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহপরান হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ ও একটি রিভলভার পেয়েছিল শিক্ষার্থীরা। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo