সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ এপ্রিল ২০২৩, ০৫:১৬ পিএম

মোট পঠিত: ৩৬০

রোদে ত্বক ভালো রাখবেন কীভাবে

Babul K.
রোদে ত্বক ভালো রাখবেন কীভাবে
লাইফষ্টাইল

ডেইলি বাংলা টাইমস: গ্রীষ্মের রোদের তীব্রতা বেশি। ফলে গায়ে লাগতে না লাগতেই অস্বস্তি শুরু হয়ে যায়। রোদের ভয়ে অনেকেই দরকারে দুপুরে বাইরে যাওয়া এড়িয়ে চলেছেন। কিংবা বাইরে বেরোলেও স্কার্ফ, ও়ড়নায় নিজেকে মুড়িয়ে রাখছেন। যাতে রোদের তাপটুকু শরীর স্পর্শ করতে না পারে। কিন্তু চাইলেই কি আর রোদ এড়ানো যায়। রোদের কৃপায় গ্রীষ্মে প্রাপ্তি হয় টান। তবে টান পড়ার হাত থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। সেগুলি মেনে চললে কিন্তু সুস্থ থাকবে ত্বক।


বাইরে বেরোলেই সানস্ক্রিন মাখুন


গ্রীষ্মে ত্বকের যত্নের অন্যতম হাতিয়ার হল সানস্ক্রিন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের সুরক্ষা বজায় রাখতে অতি অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। অনেকেই বুঝতে পারেন না কত এসপিএফের সানস্ক্রিন ব্যবহার করবেন। টান পড়ার ঝুঁকি কমাতে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবেই। শুধু মুখে নয়, হাত, ঘাড়ে এবং গলায় সানস্ক্রিন মাখতে হবে।



লম্বা হাতা জামা পরুন


দুপুরে রোদ মাথায় নিয়ে কোথাও বেরোতে হলে লম্বা হাতা জামা পরা ছাড়া সত্যি উপায় নেই। টান থেকে বাঁচতে এই সময়ে গোড়ালি ঝুল ট্রাউজারও পরাই শ্রেয়। রোদ সরাসরি ত্বকের সংস্পর্শে না আসে, দিনেরবেলা এমন পোশাক পরাই ভাল। খুব ভাল হয় যদি সুতির পোশাক পরতে পারেন। তা হলে অস্বস্তিও কম হবে।


প্রচুর পানি খান


রুক্ষ এবং শুষ্ক ত্বকে টান পড়ার ঝুঁকি বেশি। তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর পরিমাণে পানি খাওয়া জরুরি। বেশি করে পানি খেলে ত্বক থাকে কোমল এবং মসৃণ। ফলে টান যদি পড়েও থাকে, সেক্ষেত্রে তা থেকে মুক্তি পেতে কিন্তু খুব চেষ্টা করতে হবে না। ত্বকের এবং শরীরের যত্ন নিতে অতি অবশ্যই প্রতি দিন ২-৩ লিটার পানি খাওয়া জরুরি।


টুপি পরতে পারেন


ত্বক বাঁচাতে না হয় নিজেই নিজেকে টুপি পরালেন। তাতে ক্ষতি কিছু হবে না। বরং রোদ থেকে আড়ালে থাকবে ত্বক। ট্যান কম পড়বে। ত্বকের জৌলুস বজায় রাখতে টুপি কিন্তু দারুণ বিকল্প হতে পারে। চোখও ভাল থাকবে এতে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo