সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩১ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

মোট পঠিত: ৩৬৭

প্যারোলে মুক্তি পেলেন বিএনপি নেতা সপু

Babul K.
প্যারোলে মুক্তি পেলেন বিএনপি নেতা সপু
রাজনীতি

 ডেইলি বাংলা টাইমস: বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে তার বড় ভাই মীর আরশাদ আলীর জানাজা অনুষ্ঠিত হবে।


বড় ভাইয়ের জানাজায় অংশ নেয়ার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টা হইতে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য সপুকে মুক্তি দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক সূত্র জানায়, মীর সরাফত আলী সপুর বড় ভাই অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মীর আরশাদ আলী শুক্রবার (৩১ মার্চ) দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।


চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডি শংকর এলাকার বাসা থেকে সপুকে আটক করে পুলিশ।


পরে পুলিশকে লাঞ্ছিত করা এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। যদিও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) সপুর নাম ছিল না।


গত ১৬ ফেব্রুয়ারি ওই মামলায় তিনি জামিন পান। জামিনে কারামুক্ত হওয়ার আগে রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় গত ২০ মার্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।


জামিন মঞ্জুর হওয়ার পরে মীর সরফত আলী সপুকে জেলগেট থেকে গ্রেফতার করা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo