সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

মোট পঠিত:

প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

Babul K.
প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ
খেলা

প্রথমবারের মত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা শেষ করে বাংলাদেশ। প্রথম টেস্ট ৯ উইকেটে জিতলেও, দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ৫১ রানে হেরে যায় টাইগাররা। 

এই সিরিজ শেষে টেস্ট র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। ২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট ও ৭৮ রেটিং আছে টাইগারদের। 

এর আগে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠেছিল বাংলাদেশ। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা। 

বাংলাদেশের তিন ধাপ উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে পড়েছে শ্রীলংকা-পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই বাংলাদেশের নীচে আছে। 

শ্রীলংকা ৭৬ রেটিং নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ রেটিং নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে নবম স্থানে আছে। ১৭ রেটিং নিয়ে দশম ও শেষ স্থানে আছে জিম্বাবুয়ে। 

১২৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। 

এরপর তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- নিউজিল্যান্ড (১০৬ রেটিং), ভারত (১০৪ রেটিং) এবং ইংল্যান্ড (৯৯ রেটিং)। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo