সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পিএম

মোট পঠিত: ২৭

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

Babul K.
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ
অর্থনীতি

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার তাত্ত্বিক ভিত্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। তাদের গবেষণা অর্থনৈতিক সংকট ও ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকে আরও কার্যকর নীতিমালা তৈরিতে সহায়তা করছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রবার্ট ই হল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

অর্থনৈতিক বিজ্ঞানে পুরস্কার প্রদান কমিটির চেয়ারম্যান জন হাসলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বিজয়ীদের কাজ এমন একটি স্থিতিশীল তাত্ত্বিক ভিত্তি দিয়েছে, যার ওপর দাঁড়িয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকার অর্থনৈতিক মডেল তৈরি ও ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘তাদের কাজের ফলে অর্থনীতিতে জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ের আকস্মিক পরিবর্তনের মতো ধাক্কা মোকাবিলায় আমরা আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারি।’

এর আগে গত বছর ব্যবসায়িক উদ্ভাবন নিয়ে গবেষণার জন্য তিনজন গবেষক এই পুরস্কার পেয়েছিলেন। নতুন পণ্য ও আবিষ্কার কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের কল্যাণ বাড়ায়, তা ব্যাখ্যা করেছিলেন তারা। তবে এসব উদ্ভাবনের ফলে পুরোনো অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।

প্রসঙ্গত, ঊনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামে ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক। আর এটি তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান যে চিকিৎসা, পদার্থ, রসায়ন, শান্তি ও সাহিত্য— এই ৫টি বিষয়ে যারা বিশেষ অবদান রাখবেন, প্রতি বছর তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়।

সেই হিসেবে ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু করে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’

তবে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক সংজ্ঞা কঠোরভাবে মেনে চলা ব্যক্তিদের মতে, অর্থনীতিতে এই পুরস্কারটি আসলে কারিগরিভাবে নোবেল পুরস্কার নয়। অবশ্য ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই দিনে এই পুরস্কারও বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

এর আগে গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর অর্থনীতিতে পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। একজন ব্যক্তি, ছোট কোনো দল কিংবা কোনো প্রতিষ্ঠান—যেই পুরস্কার পাক না কেন, অর্থের পরিমাণ একই থাকবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo