সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০০ পিএম

মোট পঠিত: ৩২৯

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদবুদ্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

Babul K.
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদবুদ্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশকে একটি মর্যাদাশীল উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করাতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদবুদ্ধ করতে হবে। কোনও অবস্থায়ই এ আদর্শ থেকে বিচ্যুৎ হওয়া চলবে না। জনগণকে এ চেতনার মিছিলে সামিল করতে এবিষয়ে কবিতা, প্রবন্ধ, গল্প উপন্যাস প্রভৃতি রচনা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদবুদ্ধ হয়ে নিজ নিজ কাজ সঠিকভাবে করতে পারলে আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ হয়ে উঠবে। 


বুধবার ৮ ফেব্রুয়ারি জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি মনিরুজ্জামান বাদল রচিত ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সেমিনার ও কবিতা পাঠ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 


পরিবেশমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজব্যবস্থার চেতনা এবং সর্বোপরি জাতির পিতার আদর্শের চর্চার মধ্য দিয়েই আমাদের মেধা ও মননকে গড়ে তুলতে হবে। আমাদের দেশের সহজ-সরল পরিশ্রমী সাধারণ মানুষ, নদী, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসতে হবে। বহুমুখী জীবনাভিজ্ঞতার অসামান্য প্রকাশ 'মুক্তির সংগ্রাম নিরন্তর' নামের বইয়ের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি করে পড়তে হবে। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। 


গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজের সিইও ছড়াকার হাসান শরীফ। প্রগতি নাট্যম আয়োজিত সেমিনারে 'পঞ্চকাব্যের নওল কথক: কবি মনিরুজ্জামান বাদল' শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন শিল্পী মানিজা মুনি এবং শেষে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার মুসাররাত জামান অরণি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo