সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

মোট পঠিত:

নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

Babul K.
নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর
আইন-আদালত

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নতুন চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব বিচারকাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব আশা করছি। যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ চলবে। বিচারকাজ আইন অনুযায়ীই চলবে। আইনের বাইরে সরকার বা কারও নির্দেশনা অন্তত আমার সময়ে সুযোগ পাবে না।

আমার সময়ে ট্রাইব্যুনালের বিচারিক কাজের গতি আরও বাড়বে বলেও জানান সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo