সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫২ পিএম

মোট পঠিত: ৩৭৪

নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত ৪০

Babul K.
নাইজেরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত ৪০
আন্তর্জাতিক

 আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই সংঘর্ষ ঘটলো।


কাস্টিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এর বরাত দিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) আল-জাজিরা জানায়, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এরপর তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়।


ঘটনার পরপরই জঙ্গলে ডাকুদের খোঁজ করতে স্থানীয় সশস্ত্র প্রহরীদের দায়িত্ব দেয়া হয়। পরে জঙ্গলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলির ফলে ব্যাপক প্রাণহানিও হয়।


দস্যুদের শাস্তি দেয়ার বিষয়ে ইসাহ বলেন, ‘অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে।’ কাস্টিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, ‘আমরা গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছি। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’


তবে কাস্টিনা পুলিশের দুটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০। জঙ্গল থেকে এরই মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে কতজন আহত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo