সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
১২ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৬৭

মুক্তিযুদ্ধের চেতনা বেমালুম গিলে ফেলেছে আ.লীগ : বিএনপি

repoter 4
মুক্তিযুদ্ধের চেতনা বেমালুম গিলে ফেলেছে আ.লীগ : বিএনপি
রাজনীতি
ডেইলি বাংলা টাইমস :

মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সেই চেতনাকে আওয়ামী লীগ বেমালুম গিলে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিরোধী দল ও ভিন্ন মত দমনে অত্যাচার-নির্যাতনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা (আ.লীগ) সমগ্র দেশ দুর্নীতিতে ছেয়ে ফেলেছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব।

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। তাই আমরা ১০ দফা দাবি আদায়ে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। দেশের মানুষ জেগে উঠেছে, এই অনির্বাচিত সরকারের পতন ঘটানোর যুগপৎ আন্দোলনে শরিক হচ্ছেন।

‘আওয়ামী লীগের উন্নয়ন কার্যক্রম দেখে বিএনপির জ্বালা ধরে যায়’ -প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এতো মিথ্যা কথা, এতো মিথ্যাচার করেন অনির্বাচিত উনার (প্রধানমন্ত্রী) কথা উত্তর দিতে আমাদের রুচিতে বাধে।

তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল, আর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এখন আবারও বিভক্তির রাজনীতির মাধ্যমে একদলীয় শাসন কায়েম করতে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ আবারও একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চেষ্টা করছেন।

জিয়াউর রহমানকে একজন ক্ষণজন্মা নেতা দাবি করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষক নন, তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে ছিলেন। হতাশাগস্ত জাতিকে জেগে উঠতে সফলতার স্বপ্ন দেখিয়েছেন। আজকে দেশের যতটুকু অর্থনৈতিক অর্জন তার শুরু তিনিই করেছেন।

সংবাদ সম্মেলন থেকে কারাবন্দি সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি জানান বিএনপির মহাসচিব। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo