সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

মোট পঠিত:

‘মব কালচার’ আর নয়, সড়ক অবরোধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

Babul K.
‘মব কালচার’ আর নয়, সড়ক অবরোধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
আইন-আদালত

দেশে আর কোনো ‘মব কালচার’ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাবি আদায়ের নামে মহাসড়ক বা সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈধ দাবি থাকলে স্মারকলিপি, সমাবেশ বা আদালতের আশ্রয় নিতে হবে—জনভোগান্তি সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় নির্দোষ ব্যক্তিদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী জানান, পুলিশকে এসব মামলা গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে ‘এনলিস্টেড সহায়তাকারী’ নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি পুলিশে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, বিডিআর বিদ্রোহ নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। ২০০৬ সালে নিয়োগবঞ্চিত সাব-ইন্সপেক্টরদের আদালতের রায় অনুযায়ী পুনর্নিয়োগ দেওয়া হবে। পুলিশে পদায়নে লটারি পদ্ধতি বাতিল করে যোগ্যতা ও সার্ভিস রেকর্ডের ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্তের কথাও জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo