যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক‘ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে সব অনভিবাসী ভিসা প্রার্থীদের উদ্দেশে এ বার্তা দেয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এ-৩ ও সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
০ টি মন্তব্য