সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ এএম

মোট পঠিত: ৩২০

লঙ্কানদের পেছনে ফেলে সেমির পথে আফগানরা

Babul K.
লঙ্কানদের পেছনে ফেলে সেমির পথে আফগানরা
খেলা

বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে তৃতীয় জয় তুলেছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়েছে দলটি। লঙ্কানদের ২৪২ রানের টার্গেটে জয় তুলেছে ২৬ বল ও ৭ উইকেট হাতে রেখে। তাতেই ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। স্বপ্ন বুনছে সেমিফাইনাল খেলার। 

পুনেতে এদিন টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে আফগানরা। কিপটে বোলিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করে নিয়মিত বিরতিতে উইকেট তুলে দলটি।

পাথুম নিশাঙ্কা (৪৬), কুসল মেন্ডিস (৩৯) ও সাদিরা সামারাবিক্রমারা (৩৬) থিতু হলেও তাদের বড় ইনিংস খেলতে দেয়নি আফগান বোলাররা। এরপরও শেষদিকে অ্যাঞ্জেলা ম্যাথুজ (২৩) ও মাহেশ থেকশানার দায়িত্বশীল ২৯ রানের ইনিংসে স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। আফগানদের হয়ে লঙ্কানদের চার উইকেট নেন ফজলহক ফারুকী।

লঙ্কানদের দেওয়া মাঝারি সেই টার্গেটে শুরুতেই ভুল করেন আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। রানের খাতা না খুলেই ফিরে যান তিনি। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় আফগানরা। দ্বিতীয় উইকেট জুটিতে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৭৩ রান।

এরপর জাদরান ৩৯ ও শাহ ৬২ রানে ফিরলেও দলের ওপর চাপ বাড়তে দেননি অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। সাবলীল ব্যাটিং ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন দু’জনে। এই দু’জনের ব্যাটে আফগানরা ম্যাচ নিজেদের করে নেয় ২৬ বল ও ৭ উইকেট হাতে রেখে। জয়ের পথে শাহিদির ব্যাট থেকে এসেছে ৫৮ রান। ওমরজাইয়ের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। 

আর এ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান। তাদের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo