সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ মে ২০২৬, ০৫:৫১ পিএম

মোট পঠিত: ৩১

লিটন দাপটের পর ২৭৮ রানে থামল বাংলাদেশ

Babul K.
লিটন দাপটের পর ২৭৮ রানে থামল বাংলাদেশ
খেলা

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে আগে ব্যাট করতে নেমে বড় বিপদেই পরেছিল বাংলাদেশ। ১১৬ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে ব্যাট হাতে লিটন দাসের দাপট। শেষ দিকের ব্যাটারদের উইকেট জিইয়ে রাখতে ওভারের বেশিরভাগ বলগুলো খেলছিলেন। শেষ দিকে ব্যাটে রীতিমতো ঝড় তুলেছিলেন। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। যাতে বাংলাদেশও একটা স্বচ্ছন্দের স্কোর পেয়েছে।

লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ২৭৮ রানে। ১২৬ রান করে আউট হয়েছেন লিটন। শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ভালোভাবে এগুতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০১। অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ফর্মে থাকা দুই অভিজ্ঞ ব্যাটার ছিলেন বলে মনে হচ্ছিল বিপদ কাটিয়ে উঠবে বাংলাদেশ।

কিন্তু দ্বিতীয় সেশনে বিপদ আরও বেড়েছে। মাত্র ১০ রানের ব্যবধানে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের সঙ্গে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ২৯ রান করে ফিরেছেন শান্ত, মুশফিক ২৩ রানে। মিরাজ ফিরেছেন মাত্র ৪ রান করে। বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটার মিরাজ যখন ফিরলেন তখন স্কোরবোর্ডে রান ১১৬।

সেই সময় লিটন অপরাজিত ছিলেন ১৩ বলে ২ রান করে। সেখান থেকেই লিটনের সংগ্রাম শুরু। প্রথম দিকে পাকিস্তানি বোলারদের ওভারের বেশিরভাগ বল তিনি খেলছিলেন, লোয়ার অর্ডারের উইকেট জিইয়ে রাখতে। পরে সিদ্ধান্ত নিলেন রান তোলার দায়িত্বটাও নিতে হবে তাকেই!

৯৩ বলে ফিফটি করা লিটন সেঞ্চুরি পূর্ণ করলেন ১৩৫ বলে। অর্থাৎ পরের পঞ্চাশ করতে খেলেছেন মাত্র ৪২ বল! উইকেট জিইয়ে রেখে পাকিস্তানি বোলারদের রীতিমতো তুলধুনু করেছেন ক্লাসিক লিটন। নবম ব্যাটার হিসেবে শেষ পর্যন্ত ফিরেছেন ব্যক্তিগত ১২৬ রানের মাথায়। ১৫৯ বল খেলে ১৬টি চার ২টি ছক্কায় এই রান করেছেন লিটন।

লিটন ফেরার পর বাংলাদেশের স্কোরবোর্ডে আর রান জমা হয়নি। ২৭৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শেষ ব্যাটার নাহিদ রানা ফিরেছেন শূন্য রানে।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন খুররাম শাহজাদ। ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। দুই উইকেট  হাসান আলির।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo