সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

মোট পঠিত: ১২

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

Babul K.
কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, রাজধানীর আগামাসি লেনেও  রাত ১০টা ৪৫ মিনিটে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ৭তলা ভবনের ৪ তলায় এই আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের ৩ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (L আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লেগেছে।

ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে- ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার-এর গোডাউন রয়েছে। আশপাশে কাঠের গোডাউন রয়েছে। আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo