সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

মোট পঠিত:

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে নতুন বাস্তবতা তৈরি হয়েছে: সুজন সম্পাদক

Babul K.
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে নতুন বাস্তবতা তৈরি হয়েছে: সুজন সম্পাদক
জাতীয়

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে একটি ‘নিউ অর্ডার’ বা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে সংবিধান মানতে বাধ্য নই। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর গ্রিনরোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটরিয়ামে 'জুলাই চার্টার এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক ব্যবস্থা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে ‘বিপ্লব’ হিসেবে উল্লেখ করে বদিউল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এটা বিপ্লব কি না, সংজ্ঞা অনুযায়ী এটা বিপ্লব। কেননা জুলাই-আগস্ট অভ্যুত্থান একটি সফল আন্দোলন। তবে যেটা সফল না হয়, সেটা বিদ্রোহ। জুলাইয়ে যেটা ঘটেছে, সেটা বিপ্লব। কারণ এটা সফল হয়েছে।

তিনি বলেন, বিপ্লব সফল হলে 'ওল্ড অর্ডার ইজ গন অ্যান্ড রুল ফর নিউ অর্ডার'। অর্থাৎ আগের শাসনব্যবস্থা, নিয়ম-কানুন বা ক্ষমতার কাঠামো অকার্যকর হয়ে যায়। একইসঙ্গে তৈরি হয় নতুন কাঠামো বা বাস্তবতা। যদিও আনুষ্ঠানিকভাবে আমাদের সংবিধান বাতিল করা হয়নি। তাই আমরা যে সংবিধান ব্যবহার করছি, তার যেন ধারাবাহিকতা রক্ষা করা হয়। কিন্তু আমরা সংবিধান মানতে বাধ্য নই। কারণ ইটস এ নিউ অর্ডার। কেননা একটা বিপ্লব হয়েছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এমএ মতিন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু হেনা রাজ্জাকীসহ আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo