নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে শপথ নেওয়ার আগেই জুমার নামাজের পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা জানান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং সূরা ফাতেহা পাঠ শেষে মোনা্নাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
এ সময় সমাধিস্থলের আশপাশের নিরাপত্তায় জোরদার করা হয়। পুলিশ, ডিবি ও এসএসএফের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। নিরাপত্তাবেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
মতামত দিন
০ টি মন্তব্য