সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩৬৮

জীবিত উদ্ধার হয়নি কেউ

Babul K.
জীবিত উদ্ধার হয়নি কেউ
আন্তর্জাতিক
নেপালে বিমান বিধ্বস্ত

ডেইলি বাংলা টাইমস:নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করেনি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি বলেন, আমরা দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করিনি। উদ্ধার অভিযান আজ ভোরে আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।

পোখরার নতুন উদ্বোধন করা বিমানবন্দরে নামার সময় উড়োজাহাজটি একটি নদীখাতে বিধ্বস্ত হয়। এর সকল আরোহী মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) । তিন দশকের মধ্যে এটাই নেপালে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

নেপালের কর্তৃপক্ষ উড়োজাহাজ বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিশনকে দায়িত্ব দিয়েছে। এ কমিশন ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যায় ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজ এটিআর ৭২-৫০০। বেলা ১১টার কিছু আগে পোখারার স্থানীয় ও নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

জানা যায়, যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo