সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৩ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৭৩

ইশরাকের উপর হামলায় মামলার বাদীকে তুলে নেয়ার অভিযোগ

Babul K.
ইশরাকের উপর হামলায় মামলার বাদীকে তুলে নেয়ার অভিযোগ
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর হামলার ঘটনায় করা মামলার বাদীকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে পুলিশ ব‌লে অভিযোগ ক‌রে‌ছে তার প‌রিবার। সোমবার সন্ধ‌্যায় রাজধানীর স্বামীবাগের বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানিয়েছেন জনির(৪০) স্ত্রী শাহনাজ মুক্তা।


মুক্তা জানান, রাত আনুমানিক ৮ টার দিকে শামসুল আলম নামের ওয়ারী থানার এক পুলিশ কর্মকর্তা তার বাসায় আসেন। এসময়, মামলা প্রসঙ্গে কথা বলতে হবে বলে সাথে যেতে বলেন তিনি। তবে, জনি তাতে রাজী না হলে ৩৯ নং বিএনপির সভাপতি গোলাম মোহাম্মদ বুলবুলের বাসার নিচে গিয়ে কথা বলবে বলে বাসা থেকে নিয়ে বের হন। পরে, সেখানে গেলে আরো পুলিশ সদস্যরা সেখানে এসে জোরপুর্বক তাকে গাড়িতে তুলে।


এসময় সেখানে থাকা লোকজন তাকে কেন নেয়া হচ্ছে জানতে চেয়ে পুলিশ সদস্যদের সাথে কথা বলতে চাইলে গাড়ি টেনে চলে যায়। জনিকে তুলে নেয়া হচ্ছে খবর শুনে সেখানে ছুটে যান বিএনপি নেতা ইশরাক হোসেনও। তিনি যেতে যেতেই জনিকে নেয়া পুলিশ ভ্যানটি দ্রুত গতিতে চলে যায়।


পরে ইশরাক হোসেনের ফেসবুক পেজে জনিকে তুলে নেয়ার একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানেও ওয়ারী থানার পুলিশ ভ্যানটি দ্রুতগতি চলে যাচ্ছে। বেশ কিছু লোকজন বা দলীয় নেতাকর্মী গাড়ির গতি রোধ করা চেষ্টা করেও ব্যর্থ হয়।


জনিকে তুলে নেয়ার বিষয়ে জনির স্ত্রী জানান, গত ৪ ডিসেম্বর বিএনপি নেতা ইশরাক হোসেনের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়। সে ঘটনায় আহতও হয়েছিল মামলার বাদী জনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo