সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ আগস্ট ২০২৩, ১০:৪৭ পিএম

মোট পঠিত: ৩৪৫

হিলিতে ফের ১০ টাকা বাড়ল ভারতীয় পেঁয়াজের দাম

Babul K.
হিলিতে ফের ১০ টাকা বাড়ল ভারতীয় পেঁয়াজের দাম
ব্যবসা বানিজ্য


ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে দিনাজপুরের হিলি বাজারে। এর রেশ কাটতে না কাটতেই ভারত সরকারের আমদানিকৃত পেঁয়াজের ওপর ফের শুল্ক বৃদ্ধির গুঞ্জন উঠেছে।


এতে দিনাজপুরের হিলি বাজারে একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বাড়তি লক্ষ্য করা গেছে।


রোববার (২৭ আগস্ট) হিলির খুচরা বাজারে ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা শনিবার বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকাদরে। একদিন আগে নাসিক জাতের পেঁয়াজ ৫৪ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিদরে।


হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, শনিবার (২৬ আগস্ট) সপ্তাহের শুরুর দিন ভারত থেকে ৩৭ ট্রাকে ১ হাজার ৯৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত সরকারের আরোপকৃত ৪০ শতাংশ শুল্কে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে।


এদিকে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর আবারও শুল্কায়ন মূল্যবৃদ্ধির গুঞ্জনে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে বন্দরের কমিশন ব্যবসায়ী ও সাধারণ বিক্রেতারা।


বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, যখন পেঁয়াজ আমদানি শুরু হলো তখন তো দাম কম ছিল। তারপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হলো। তখনও মোটামুটি একটা স্বাভাবিক দাম ছিল। এখন আবার নতুন করে প্রতি কেজি পেঁয়াজে ১০ থেকে ১২ টাকা দাম বাড়ছে। আমাদের মত সাধারণ ক্রেতারা কোথায় যাবে তাহলে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক।  


হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে সেখান থেকে বেশি দামে কিনে আমদানি করতে হচ্ছে। এতে বন্দরে পেঁয়াজের দাম বাড়ছে। তবে আমদানি বাড়লে দাম আবারও কমে আসতে পারে। বন্দরে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।


হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, হিলি স্থলবন্দরে ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ লোড-আনলোডের জন্য আলাদা করে শ্রমিক রাখা হয় যেন বন্দর থেকে আমদানিকারকরা দ্রুত নিয়ে বাজারজাত করতে পারেন।  


দেশের বাজারে সংকট নিরসনে ভারতের ইন্দোর, নাসিক, মহারাষ্ট্রসহ বেশকিছু রাজ্য থেকে পেঁয়াজ আমদানি হয় হিলি স্থলবন্দরে। সম্প্রতি ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। দাম স্বাভাবিক রাখতে ও রপ্তানি নিরুৎসাহিত করতে গত ১৯ আগস্ট ভারতের অর্থমন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করে যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo