সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ মে ২০২৩, ০৬:০৭ পিএম

মোট পঠিত: ৩২৯

হবিগঞ্জে ট্রাক সঙ্গে পিকআপের সংঘর্ষে ৩ নারী নিহত

Babul K.
হবিগঞ্জে  ট্রাক সঙ্গে পিকআপের সংঘর্ষে  ৩ নারী নিহত
সারা দেশ

 বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে নতুন গাড়ি কিনে সিলেট মাজারে যাওয়ার পথে ট্রাক সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কিশোরগঞ্জের তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মাঈনুল ইসলাম।

আহত রমিজ উদ্দিন জানান, কিশোরগঞ্জের রুবেল জমাদার একটি নতুন পিকআপ ক্রয় করেন। ওই গাড়ি দিয়ে আমরা শুক্রবার সন্ধ্যায় ২০ জন পিকআপকে সাজিয়ে সিলেট শাহজালাল (র.) মাজার জিয়ারত করার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাহুবল আসার পর একটি ট্রাক আমাদের পিকআপকে চাপ দিলে এ দুর্ঘটনা ঘটে। কে মারা গেছে জানি না।

বাহুবল হাসপাতালের ইমারজেন্সিতে থাকা চিকিৎসক ডা: আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন মহিলার লাশ নিয়ে হাসপাতালে এসেছিলেন স্বজনরা। আহত হয়ে এসেছিলেন আরও ১৫ জন। লাশগুলো হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

হতাহতরা সবাই মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি উল্লেখ করে ওসি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo