সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

মোট পঠিত:

গরমের দিনে ঠান্ডা পানি পান করলে যে ক্ষতি হয়

Babul K.
গরমের দিনে ঠান্ডা পানি পান করলে যে ক্ষতি হয়
জীবনযাপন

বৈশাখের তীব্র তাপদাহ চলছে দেশে। আর এই সময় মানুষ নিজেকে সুস্থ রাখতে অনেক কিছুতেই পরিবর্তন আনতে চাচ্ছেন। বিশেষ করে পানীয় ও খাবারের মধ্যে পরিবর্তন চোখে পড়ার মতো। অনেকে এ সময় শরীরকে ঠান্ডা রাখতে প্রচুর ঠান্ডা পানি পান করে থাকেন। আসলে গরমের দিনে বরফ দেওয়া এক গ্লাস ঠান্ডা পানি বা লেবুর শরবত দেখতে পেলে সবারই মনটা ভালো হয়ে যায়। 

অনেক সময় বড়দের কাছ থেকে শোনা যায়, রোদ থেকে এসে এত ঠান্ডা পানি খেতে হয় না, তাতে হজমে সমস্যা ঘটে। অথবা ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে! ইন্টারনেটেও অনেকে এমন কথা বলেন। কিন্তু আসল সত্যটা কি?

১ মে নয়াপল্টনে শ্রমিক দলের বিশাল সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেডিক্যাল কলেজের পুষ্টিবিদ ডায়ান লিন্ডসে–অ্যাডলার বলছেন, ঠান্ডা পানির এই বদনাম একদমই মিথ্যা! ঠান্ডা পানি পান করলে তোমার হজমের কোনো সমস্যা হবে না। কারণ, আমাদের শরীর ভীষণ স্মার্ট যন্ত্র। তুমি যখন ঠান্ডা পানি পান করো, পাকস্থলীতে যাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শরীর সেটাকে নিজের তাপমাত্রার সমান গরম করে নেয়। তাই হজম হওয়া বা খাবার থেকে পুষ্টি পাওয়ার ক্ষেত্রে পানি ঠান্ডা না গরম, তাতে কিছুই যায় আসে না! 



তাহলে কি সারাক্ষণই ফ্রিজের ঠান্ডা পানি পান করা যাবে? না, ব্যাপারটা ঠিক এমনও নয়। চিকিৎসকেরা বলছেন, কিছু কিছু সময় ঠান্ডা পানি এড়িয়ে চলাই তোমার জন্য ভালো। যেমন তোমার যদি খুব সর্দি লাগে বা নাক বন্ধ থাকে, তবে ঠান্ডা পানি পান করলে নাকের সর্দি আরও ঘন হয়ে জমে যেতে পারে। তখন আরাম পাওয়ার জন্য ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি, চা বা গরম স্যুপ খাওয়াই বুদ্ধিমানের কাজ।

আবার অনেক সময় খুব ঠান্ডা শরবত বা আইসক্রিম খেলে মাথায় হঠাৎ একটা তীক্ষ্ণ ব্যথা হয়। একে বলে ব্রেন ফ্রিজ। আবার অনেকের ঠান্ডা পানি পান করলে দাঁত শিরশির করে ওঠে। তোমার যদি এমন হয়, তবে বরফ–ঠান্ডা পানির বদলে সাধারণ তাপমাত্রার পানি পান করাই ভালো। যাদের ঠান্ডা লাগলে অ্যাজমা বা মাইগ্রেন বাড়ে, তাদের অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা উচিত।


কিন্তু কিছু কিছু সময় ঠান্ডা পানি পান করা শরীরের জন্য দারুণ উপকারী। তুমি যখন মাঠে ফুটবল খেলো, সাইকেল চালাও বা রোদে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করো, তখন তোমার শরীর ভীষণ গরম হয়ে যায়। ঘেমে একাকার অবস্থা হয়! এ সময় শরীরকে দ্রুত ঠান্ডা করতে এক গ্লাস ঠান্ডা পানি জাদুর মতো কাজ করে। এটি শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।

গরমের দিনে আমরা অনেক ঘামি। তখন শরীরকে সুস্থ ও সতেজ রাখতে প্রচুর পানি পান করা দরকার। পুষ্টিবিদেরা বলছেন, গরমের দিনে সাধারণ পানির চেয়ে ঠান্ডা পানি পানে আমাদের বেশি ভালো লাগে। আর ঠান্ডা পানি হলে যদি তুমি বেশি করে খাও, তবে সেটাই তোমার জন্য ভালো!

আসল কথা হলো, পানি ঠান্ডা নাকি গরম, তা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। শীতকালে হয়তো হালকা গরম পানি পানে ভালো লাগে, আবার গরমে ঠান্ডা পানি। সবচেয়ে জরুরি হলো, তোমার শরীর যেন সারা দিন পর্যাপ্ত পানি পায়। তাই গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পান করো, আর বন্ধুদের সঙ্গে খেলাধুলায় আনন্দে মেতে থাকো!



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo