সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

মোট পঠিত: ২৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৫

Babul K.
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৫
বিশ্ব সংবাদ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। সোমবার (০৮ জুন) ভোরে আঘাত হানা ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনো চলছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর দ্য গার্ডিয়ানের। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা বর্তমানে উদ্ধারকাজে ব্যস্ত থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনই দিতে পারছি না।  দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, নিহতদের মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলে এবং তিনজন দাভাও অক্সিডেন্টাল প্রদেশে মারা গেছেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি জেনারেল সান্তোস সিটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, জনপ্রিয় ফাস্টফুডের একটি রেস্তোরাঁর উপরের তলা ধসে পড়েছে। এছাড়া একটি বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়ালও ভেঙে পড়তে দেখা যায়।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোতে প্রবেশ না করার সতর্কতা দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী আফটারশকের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo