সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

মোট পঠিত: ৩

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর

Babul K.
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রুহুল কবির রিজভীর
রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ জন্য জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি বাসা-বাড়ি, নালা-নর্দমা, ড্রেন-খালসহ এডিস মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ব্যাপকসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, অতীতেও বিভিন্ন মহামারি মোকাবিলায় বিএনপির সচেতন নেতাকর্মী ও চিকিৎসকেরা সমন্বিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। করোনাভাইরাস ও চলমান হাম পরিস্থিতিতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ আগাম সতর্কতা অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।

সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রেখেছে। পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় সক্রিয় রাখা হয়েছে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশে নালা, নর্দমা, ড্রেন, ফুটপাত ও খাল পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থলে ওষুধ ছিটানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে পুরান ঢাকার বিভিন্ন খাল পরিষ্কারের কাজও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান।

রুহুল কবির রিজভী বলেন, জনদুর্ভোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই গুরুত্ব দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন৷

বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত না করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা প্রয়োজন। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি এ অবস্থানকে তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের জনগণ সচেতন এবং অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি। কর্মসূচিতে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo