মদীনাতুল উলূম মডেল ইন: বালক কামিল (এম.এ) মাদ্রাসা ছাত্রদলের কর্মী শারফুল ইসলামের উপর একই প্রতিষ্ঠানের মাদ্রাসা শাখা ছাত্রদল সভাপতি মাসুদ আহমেদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শারফুল ইসলাম মাদ্রাসায় একটি লিফলেট বিতরণ করেন বলে অভিযোগ মাসুদের । সেই লিফলেটে অভিযোগ করা হয় যে, সাধারণ শিক্ষার্থীদের জন্য আনা আর্থিক সহযোগিতার অর্থ আত্মসাৎ করেছেন মাসুদ আহমেদ।
এর জের ধরে আজ ভোর আনুমানিক ৫টার দিকে শারফুল ইসলামকে একা ডেকে এনে ধারালো অস্ত্র টাইলস ভাঙা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এতে তার শরীরে আটটি সেলাই লাগে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, মাসুদ আহমেদ নিজ হাতে হামলা চালান এবং একই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নুরে আলম শারফুল ইসলামকে ধরে রাখেন, যার ফলে তিনি গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসিবুর রহমান জিয়া এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ। তারা উভয় পক্ষের সংঘর্ষ প্রতিরোধের চেষ্টা করেন বলে জানা যায়।
এ ঘটনায় শারফুল ইসলাম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছেন। সভাপতি- মাসুদ আহমেদ মাদ্রাসায় ছাত্রত্ব ও নেই। তাকে নিয়ে প্রায় সময়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
মতামত দিন
০ টি মন্তব্য