সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

মোট পঠিত: ১৪

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

Babul K.
বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ
মিডিয়া

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করল বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান ও তার সরকারের ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এনিয়ে গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরে আসল তার দল বিএনপি। এবার সরকার গঠনের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছে।’

‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’— শিরোনামে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে,বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে। প্রধানমন্ত্রীর শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।

যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ভূমিধস জয়ের পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দলের অন্যান্য সদস্যরা মঙ্গলবার সংসদে শপথ গ্রহণ করেছেন। 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলেছে, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের পর প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের কয়েকদিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানী ঢাকার সংসদ ভবনের বাইরে নতুন সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের সংসদের স্পিকারসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo