সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম

মোট পঠিত: ১২

বিনামূল্যে ইউরোপে স্নাতক ও স্নাতকোত্তর সুযোগ পাবেন যারা

Babul K.
বিনামূল্যে ইউরোপে স্নাতক ও স্নাতকোত্তর সুযোগ পাবেন যারা
শিক্ষা

ইউরোপের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। সুইডেনের ঐতিহ্যবাহী উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু করেছে। বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

১৪৭৭ সালে প্রতিষ্ঠিত উপসালা বিশ্ববিদ্যালয় সুইডেনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে গবেষণা, উদ্ভাবন ও মানসম্মত শিক্ষায় বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। নোবেলজয়ী বিজ্ঞানী ও আন্তর্জাতিকভাবে খ্যাত গবেষকদের অবদানে উপসালা বিশ্ববিদ্যালয় আজও বিশ্ব একাডেমিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।

সুযোগ-সুবিধা

উপসালা ইউনিভার্সিটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ পাবেন। যদিও এই বৃত্তির সঙ্গে আলাদা করে মাসিক ভাতা বা থাকা–খাওয়ার খরচ দেওয়া হয় না, তবে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ হওয়ায় উচ্চশিক্ষার বড় ব্যয় থেকে মুক্তি মিলবে।

এ ছাড়া ইউরোপের শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা।

কারা আবেদন করতে পারবেন

উপসালা বিশ্ববিদ্যালয়ে একাধিক ধরনের স্কলারশিপ রয়েছে, যার যোগ্যতা আলাদা আলাদা—

আন্ডার্স ওয়াল স্কলারশিপ: নির্দিষ্ট দেশ বা অঞ্চলের নাগরিকদের জন্য প্রযোজ্য, মূলত আফ্রিকার শিক্ষার্থীদের জন্য।

উপসালা ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ: ইউরোপীয় ইউনিয়ন ও সুইজারল্যান্ডের বাইরে অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

স্নাতকোত্তর পর্যায়ে আবেদনকারীদের অবশ্যই—

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র জমা ও আবেদন ফি পরিশোধ করতে হবে

সংশ্লিষ্ট প্রোগ্রামের সব শর্ত পূরণ করতে হবে

আরও পড়ুন: সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তির আবেদনের করতে পারবেন যারা 

কোন কোন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

উপসালা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বহুমুখী ও আধুনিক বিষয়সমূহ—

বিজ্ঞান ও প্রকৌশল:

জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান, আর্থ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি।

চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান:

মেডিসিন, বায়োমেডিক্যাল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, পাবলিক হেলথ, নিউরোসায়েন্স, মলিকুলার মেডিসিন, ক্লিনিক্যাল রিসার্চ।

সমাজবিজ্ঞান ও আইন:

অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, মানবাধিকার, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, ইউরোপীয় স্টাডিজ, আইন।

মানবিক ও শিল্পকলা:

ইতিহাস, দর্শন, ভাষাবিজ্ঞান, ইংরেজি, সুইডিশ ও অন্যান্য আধুনিক ভাষা, সাহিত্য, ধর্মতত্ত্ব, সাংস্কৃতিক অধ্যয়ন, মিডিয়া ও যোগাযোগ।

ব্যবসা ও ব্যবস্থাপনা:

ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, উদ্যোক্তা উন্নয়ন, ইনোভেশন ও টেকসই উন্নয়ন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

২ ফেব্রুয়ারি ২০২৬। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo