সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ মার্চ ২০২৬, ০৩:৫৫ পিএম

মোট পঠিত: ৪৬

বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন: ভারপ্রাপ্ত সিইসি

Babul K.
বছরজুড়েই চলবে স্থানীয় সরকার নির্বাচন: ভারপ্রাপ্ত সিইসি
জাতীয়

 আসন্ন ঈদুল ফিতরের পর থেকে সারা বছরজুড়েই বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. আবদুর রহমান মাছউদ।

‎রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎এ সসয় ভারপ্রাপ্ত সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও আমাদের অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি শুরু করা হবে এবং সারা বছর ধরে ধাপে ধাপে এসব নির্বাচন চলবে।’

‎স্থানীয় সরকার নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন দলীয় না কি নির্দলীয় প্রতীকে হবে, তা জানতে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত অপেক্ষা করছে কমিশন। আইন অনুযায়ী একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন সব সময় প্রস্তুত থাকবে।

‎সাংবাদিকদের ভূমিকা ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সাংবাদিকদের নির্বাচন কমিশনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে আবদুর রহমান মাছউদ বলেন, সাংবিধানিকভাবে কমিশন কোনো ভুল করলে সাংবাদিকরা তার সমালোচনা করেন এবং কীভাবে আরও ভালো করা যায়, সেই পরামর্শও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে বলে সবাই মত দিয়েছেন। তবে ভালোর কোনো শেষ নেই, আমরা সামনে আরও উন্নত নির্বাচন উপহার দিতে চাই।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo