সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ মে ২০২৩, ০৩:৫৬ এএম

মোট পঠিত: ৩১৬

বাংলাদেশে দুইভাগে সিরিজ খেলবে আফগানিস্তান!

Babul K.
বাংলাদেশে দুইভাগে সিরিজ খেলবে আফগানিস্তান!
খেলা

ডেইলি বাংলা টাইমস: চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান ক্রিকেট দলের। সফরটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। তবে একটি টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সিরিজটি দুইভাগে খেলতে চায় আফগানিস্তান। এমনটায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।


বৃহস্পতিবার (১১ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তানের দুটো টেস্ট হওয়ার কথা ছিল। একটা আমরা বাদ দিয়েছি। এখন টেস্ট একটা, তিনটা ওয়ানডে আর দুটো টি-টোয়েন্টি হবে। এটা সূচি।’ 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিরিজটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এসে টেস্ট খেলে ভারতে যাবে আফগানিস্তান দল। এরপর সেখানে সিরিজ খেলে ঈদুল আজহার পর এসে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলবে। 

জালাল ইউনুস আরও বলেন, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু কোরবানির ঈদ আছে মাঝখানে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণ খেলে চলে যাবে ভারতে। সেখানে একটা সিরিজ আছে। ওটা খেলার জন্য চলে যাবে। এখানে টেস্টটা খেলে ঈদের সময় ভারতে চলে যাবে।’

তিনি বলেন, ‘ফিরে এসে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত ছিল। এটা কনফার্ম হচ্ছিল না, কনফার্ম হওয়ার পর অনুরোধ করেছে ওখানে খেলে এসে আবার এখানে খেলবে। এটা আমরা আগেই মেনে নিয়েছি। ঈদের সময় এমনিতেই আমাদের খেলোয়াড়দের ছুটি থাকবে। তখন তারা গেলে আমাদের আপত্তি ছিল না’।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo