সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

মোট পঠিত:

আওয়ামী লীগ আমলের ১ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

Babul K.
আওয়ামী লীগ আমলের ১ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার
আইন-আদালত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে হওয়া রাজনৈতিক মামলাগুলোর মধ্যে এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে নবগঠিত বিএনপি সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে দলটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক এক হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের তথ্য ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশির ভাগই করা হয়েছিল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব মামলা প্রত্যাহারের ফলে প্রায় পাঁচ লাখ মানুষ কথিত ‘হয়রানিমূলক’ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।

তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে হওয়া মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দুটি কমিটি গঠন করে। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়রাজনৈতিক হয়রানিমূলক ৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের ভিত্তিতে আন্তমন্ত্রণালয় কমিটি ৩৯টি সভার মাধ্যমে আবেদনগুলো পর্যালোচনা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo