সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 4

প্রকাশিত :
০৭ ডিসেম্বর ২০২২, ১০:০০ পিএম

মোট পঠিত: ৩২০

আরব আমিরাতে ৩ বাংলাদেশি কর্মীর মরদেহ উদ্ধার

repoter 4
আরব আমিরাতে ৩ বাংলাদেশি কর্মীর মরদেহ উদ্ধার
প্রবাসী

ডেইলি বাংলা টাইমস:


সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে ৩ প্রবাসী বাংলাদেশি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত ৩ জন হলেন চট্টগ্রাম চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলি এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। ৩ জনই বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে কর্মরত ছিলেন।

গ্রোসারির মালিক বাংলাদেশি মুহাম্মদ রহিম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মুহাম্মদ রহিম বলেন, 'সকালে কাজের জন্য বের হয়ে কর্মচারীদের ডাকতে যাই। তাদের সাড়াশব্দ না পেয়ে গাড়ি থেকে নেমে তাদের ঘরের দরজা খোলা পাই৷ পরে ভেতরে ঢুকে দেখি ৩ জনই বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।'

রাস আল খাইমার বাংলাদেশ স্কুলের সভাপতি তাজ উদ্দিন বলেন, 'মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি৷ পুলিশের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না৷'

তবে মৃতদের প্রতিবেশীরা বলছেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় তারা মারা গেছেন।

এদিকে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, বিষয়টির বিস্তারিত জানার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷
পুলিশের প্রতিবেদন পেতে আরও ২-১ দিন সময় লাগতে পারে বলে কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন৷


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo