আমরা আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছি না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি তেল আমদানি ও মজুদ নিয়ে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী।
আজ (রোববার, ৮ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জ্বালানিমন্ত্রী এ কথা জানান। জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে দুটি জাহাজ জ্বালানি নিয়ে ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। তবে এর অর্থ এই নয় যে জ্বালানির ব্যবহার ও মজুত করতে হবে। বরং বর্তমান পরিস্থিতিতে রেশনিং পদ্ধতিতে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের প্রয়োজন রয়েছে।’
তিনি জানান, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে অযথা আতঙ্কিত হয়ে মজুদ না করার আহ্বানও জানান তিনি।
এ সময় যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সবাইকে সচেতন ও সংযমীভাবে জ্বালানি ব্যবহারের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
মতামত দিন
০ টি মন্তব্য