সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ নভেম্বর ২০২৩, ০৭:১২ এএম

মোট পঠিত: ৩২৯

আন্দোলনকে নস্যাৎ করতে সরকার পরিকল্পিতভাবে নাশকতা করছে: রিজভী

Babul K.
আন্দোলনকে নস্যাৎ করতে সরকার পরিকল্পিতভাবে নাশকতা করছে: রিজভী
রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করে ভিন্ন দিকে নিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে–  গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে।

আজ  রোববার (৫ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি বলেন, "বাছ-বিচারহীনভাবে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ক্ষমতাসীনরা বিভিন্ন স্থানে, গাড়িতে-বাড়িতে অগ্নিসংযোগ করছে। তা নাহলে ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের সামনে হঠাৎ দুইটি ট্রাক আসলো কোত্থেকে? এটা তো তাদেরই পরিকল্পিত। তাদের পুলিশ-প্রশাসন দিয়েই করা হয়েছে। তারা রাষ্ট্রশক্তি, পুলিশ-র‍্যাব দিয়ে যৌথভাবে বিএনপির মহাসমাবেশে আক্রমণ করেছে।"

"এখন তারাই আবার মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের হয়রানি করছে। আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কোথায়? আসলে তারা টিক্কাখান ও নিয়াজি সাহেবের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা দেশকে বিএনপি-শূন্য করতে নিষ্ঠুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। যার লক্ষ্য হলো- আবারও দেশে একতরফা নির্বাচন করা।"

সারাদেশে ভয়ঙ্কর গ্রেফতার ঝড় চলছে অভিযোগ করেছে রিজভী বলেন, "তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের ধেয়ে আসা গ্রেফতার ঝড় চলছে। সারাদেশকে রক্তাক্ত করেছে এই ফ্যাসিবাদী সরকার। দেশকে বিরোধীদল শূন্য করার প্রক্রিয়া হাতে নিয়েছে।"

গত ২৪ ঘণ্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রুহুল কবির রিজভী বলেন, এসময়ে ৯টি মামলায় ১ হাজার ৬০ জন (এজাহার নামীয়সহ অজ্ঞাত) নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo