সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম

মোট পঠিত: ৩৩

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ

Babul K.
আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ
খেলা

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আর সেই অনবদ্য খেলার স্বীকৃতি হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৩২ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছে গেছেন তিনি।

সোমবার(২০ এপ্রিল) তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর আইসিসির সাপ্তাহিক আপডেটে এই দারুণ সুখবর পেলেন তিনি। শুধু নাহিদ রানা নন, সিরিজের এই ম্যাচে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সবারই র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে নাহিদ রানা নিউজিল্যান্ডের ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই পেসার। এই বিধ্বংসী বোলিংয়ের ফলে     র‍্যাঙ্কিংয়ে তার উন্নতি ছিল অনেকটা প্রত্যাশিত। তার অসাধারণ বোলিং গতির সামনে কিউই ব্যাটাররা রীতিমতো অসহায় ছিলেন। 

শুধু বোলাররাই নন, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের উন্নতির জানান দিয়েছেন। রান তাড়ায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন ৭৬ রানের এক দারুণ দায়িত্বশীল ইনিংস। তার এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের ফলে আইসিসি ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে তিনি এখন ৪০তম স্থানে অবস্থান করছেন। এছাড়া তাওহীদ হৃদয়ও পিছিয়ে নেই। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৩০ রান করে ম্যাচ ফিনিশ করে দলের জয় নিশ্চিত করেছেন তিনি। এই ইনিংসের সুবাদে ৫ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতির ছোঁয়া লেগেছে স্পিনার রিশাদ হোসেনেরও। তিনি ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম অবস্থানে জায়গা করে নিয়েছেন। সেই সাথে বাঁহাতি পেসার শরিফুলের ফর্মও যেন নতুন করে ফিরেছে। দুই ম্যাচেই জোড়া উইকেট শিকার করে বোলারদের তালিকায় তিনি ৩৯তম স্থানে উঠে এসেছেন। 



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo