সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম

মোট পঠিত:

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Babul K.
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
ধর্ম ও জিবন

আগামী বছর ২০২৭ সালের বিশ্ব ইজতেমার আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই পর্বে। নির্ধারিত সূচি অনুযায়ী, ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা নিয়ে আজ তাবলিগ জামাতের সাদপন্থি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে ইজতেমার আরেক অংশ জুবায়েরপন্থি হিসেবে যারা পরিচিত, তাদের সঙ্গে কথা হয়েছিল। এখানে সব মুরুব্বি এসেছিলেন। আমরা তখনই বলেছি, আমরা অন্য অংশের সঙ্গেও আলোচনা করব। প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত প্রথম মিটিংয়ে আলোচনা করেছিলাম, সেটা এই অংশকে জানিয়েছি। সেটা হচ্ছে তারিখ নির্ধারণ। গতবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের শেষ দিকে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের কারণে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। তবে, এই বছর সবার সঙ্গে আলোচনা করে আমরা তারিখ নির্ধারণ করেছি।

তিনি আরও বলেন, এবার ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে, ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। এটা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠেই হবে।

একনজরে সময়সূচি—

প্রথম পর্ব: ৮, ৯ ও ১০ জানুয়ারি (২০২৭)

দ্বিতীয় পর্ব: ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি (২০২৭)


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo