সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

মোট পঠিত: ২৪

১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান শুরু

Babul K.
১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান শুরু
স্বাস্থ্য

দেশে সংক্রমণের হার বিবেচনায় ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় আজ রোববার সকাল থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রায় ১৩ লাখ ২৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

টিকাদান কর্মসূচির বর্তমান অবস্থা সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘সকাল থেকে টিকাদান শুরু হয়েছে। সবকিছু ঠিকমতোই চলছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যুর সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে চলতি বছর হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে।

যারা হামার টিকা পাবে

গতকাj এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (নাইট্যাগ) সুপারিশে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু আগে টিকা পেয়ে থাকুক বা না থাকুক, পাঁচ বছরের কম বয়সী সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে। 

তবে জ্বর বা অন্য কোনো অসুস্থতা থাকলে এখন টিকা দেওয়া হবে না। পুরোপুরি সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। এ ছাড়া রোগের জটিলতা কমাতে হাম আক্রান্ত বা সন্দেহভাজন সব রোগীকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

যেসব এলাকায় টিকাদান চলছে

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ১৮টি জেলার ৩০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি চলছে। এলাকাগুলো হলো:

•    বরগুনা: সদর উপজেলা ও পৌরসভা।

• পাবনা: সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া।

•    চাঁদপুর: সদর, পৌরসভা ও হাইমচর।

•    কক্সবাজার: মহেশখালী ও রামু।

•    গাজীপুর: গাজীপুর সদর।

• চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলা, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট।

•    নেত্রকোনা: আটপাড়া।

•   ময়মনসিংহ: সদর, ত্রিশাল ও তারাকান্দা।

•    রাজশাহী: গোদাগাড়ী।

•    বরিশাল: মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ।

•    নওগাঁ: পোরশা।

•    যশোর: সদর উপজেলা ও পৌরসভা।

•    নাটোর: সদর উপজেলা ও পৌরসভা।

•  মুন্সিগঞ্জ: সদর উপজেলা, পৌরসভা, লৌহজং ও শ্রীনগর।

•    মাদারীপুর: সদর উপজেলা ও পৌরসভা।

•    ঢাকা: নবাবগঞ্জ।

•    ঝালকাঠি: নলছিটি।

•    শরীয়তপুর: জাজিরা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo